1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
অটোরিকশা চালক সাব্বির হত্যা মামলার অন্যতম মূলহোতা মাসুদ গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত অটোরিকশা চালক সাব্বির হত্যা মামলার অন্যতম মূলহোতা মাসুদ গ্রেফতার উজিরপুরের গড়িয়া গ্রামে জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত। উজিরপুরে ছাত্রলীগ নেতা কর্তৃক ছাত্র দলের নেতাকে খুন-জখমের হুমকি, থানায় সাধারণ ডাইরি উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

অটোরিকশা চালক সাব্বির হত্যা মামলার অন্যতম মূলহোতা মাসুদ গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর সদর উপজেলার আলোচিত অটোরিকশা চালক সাব্বির সিকদার হত্যা ও অটোরিকশা ছিনতাই মামলার অন্যতম মূলহোতা মো. মাসুদ খান (৩৯)কে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব জানায়, বুধবার (১ জুলাই) বিকেলে র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‍্যাব-৩, সিপিসি-১, শাহজাহানপুর, ঢাকার যৌথ অভিযানে রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ মার্চ বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাব্বির সিকদার (২৬)। পরদিন সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠি এলাকায় একটি কৃষিজমির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি সাব্বিরের বলে শনাক্ত করেন।
পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে সাব্বিরকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা হারুন সিকদার পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর আত্মগোপনে থাকা মামলার অন্যতম মূলহোতা মাসুদকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ