1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
অটোরিকশা চালক সাব্বির হত্যা মামলার অন্যতম মূলহোতা মাসুদ গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

অটোরিকশা চালক সাব্বির হত্যা মামলার অন্যতম মূলহোতা মাসুদ গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর সদর উপজেলার আলোচিত অটোরিকশা চালক সাব্বির সিকদার হত্যা ও অটোরিকশা ছিনতাই মামলার অন্যতম মূলহোতা মো. মাসুদ খান (৩৯)কে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব জানায়, বুধবার (১ জুলাই) বিকেলে র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‍্যাব-৩, সিপিসি-১, শাহজাহানপুর, ঢাকার যৌথ অভিযানে রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ মার্চ বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাব্বির সিকদার (২৬)। পরদিন সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠি এলাকায় একটি কৃষিজমির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি সাব্বিরের বলে শনাক্ত করেন।
পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে সাব্বিরকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা হারুন সিকদার পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর আত্মগোপনে থাকা মামলার অন্যতম মূলহোতা মাসুদকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ