1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৩৮ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের  উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল এলাকার  গ্রামবাসীর উদ্যোগে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলুন,সুস্থ্য সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে  ৩০ জুন বিকেল ৫ টার দিকে উজিরপুর উপজেলার সাকরাল মডেল বাজারের সামনে প্রধান সড়কে মানববন্ধনে অংশগ্রহন করেন এলাকার বিভিন্ন শ্রেণির-পেশার শত শত মানুষ। এসময় সাকরাল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আঃ মান্নান এর সভাপতিত্বে বক্তৃতা করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সপন সিকদার, মোঃ সুমন আল ফয়েজ, মোঃ জাহিদুল ইসলাম সবুজ, মাওলানা মোহাম্মদ আলী, মোঃ ইমরান, মোঃ সুমন ভুইয়া, মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ খোকন খান। উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহজাহান ঢালীসহ শত শত মানুষ। এসময় বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার জন্য কঠোর অবস্থানে থাকবে সচেতন মহল। মাদক কারবারি ও সেবনকারীদের অচিরেই  সড়ে আসার জন্য অনুরোধ করা হয়। তা না হলে পরবর্তীতে মাদকের সকল আস্থানায় হামলা ও অভিযানসহ সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে এবং আরো কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারী দেন বিক্ষুব্ধ জনতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ