1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার কৃতি সন্তান, বামরাইল ইউনিয়নের ছাত্র দলের সাবেক সভাপতি, শিকারপুর ডিগ্রি কলেজের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আমেরিকান প্রবাসী মোঃ কবির হোসেন মৃধার (৫০) এর অকাল মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর শোক।উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিন মোড়াকাঠী গ্রামের মৃত মোঃ মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে আমেরিকা প্রবাসী মোঃ কবির হোসেন মৃধা ২০ জুন শনিবার আমেরিকার সকাল ৮ টায় সড়ক দুর্ঘটনায় নিহত হন, ইন্না-লিল্লাহি……..রাজেউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ ও মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে গভীর সমবেদনা জানিয়ে শোক বার্তা প্রকাশ করেছেন উজিরপুর উপজেলা বিএনপি ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ন-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। বিএনপির শোক বার্তায় কবির হোসেন মৃধা ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি শিকারপুর ডিগ্রী কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে এবং এলাকার উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক নিষ্ঠা,সাংগঠনিক দক্ষতা ও ব্যাক্তিগত সততা দলীয় নেতা কর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।তার এই অকাল মৃত্যুতে মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত ও মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করে বলেন,কবির হাসান মৃধাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই অপুরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ