1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ফের অপপ্রচার দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই বরিশালে ১৩ ব্যরেল অবৈধ রেনুপোনা জব্দ, নদীতে অবমুক্ত উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে কিশোরীদের বিনামূল্যে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা কামাল পঞ্চায়েত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামে জমিজমা বিরোধ কে কেন্দ্র করে আব্বাস হাজীর বাড়িতে দলবদ্ধভাবে হামলা, ভাংচুর,সীমানা বেড়া উচ্ছেদ,মাদকসেবিদের উশৃংখলা আচরণ,নারীদের ইভটিজিং-এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে নরসিংহা প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ভুক্তভোগীর পরিবারবর্গ। ২০ জুন শনিবার বিকেল ৫ টায় নিজস্ব বাসভবনের কক্ষে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী মোঃ জাহিদুর রহমান, মোঃ কামরুল ইসলাম বাচ্চু, মোঃ সিরাজুল হক, এফএম কবির, লুৎফুন্নেছা বীথি, মোঃ হাফিজুর রহমান পান্নু, মেসাঃ রোজিনা বেগম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী মোঃ জাহিদুর রহমান ফকির বলেন,গত ১৮ জুন বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে স্কুলের সীমানা চিহ্নিত করার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল এর বরাবর লিখিত আবেদন করা হলে ঘটনাস্থলে সার্ভেয়ার পাঠিয়ে স্কুলের নামে রেকর্ডভুক্ত ২৪ শতাংশ বৈধ জমি রেকর্ড অনুযায়ী মেপে চারিদিকে সীমানা চিহ্ন দেয়া হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে আমাদের বাড়ির নিরাপত্তার জন্য আমরা গত ৭ ই জুন অস্থায়ী পিলার এবং জি আই তার দিয়ে বেড়া দিয়ে থাকি। এরপর ক্ষিপ্ত হয়ে নরসিংহা গ্রামের মোঃ কাইয়ুম খান, মোঃ মিজানুর রহমান খান (মহব্বত), সাহেব আলী বেপারী, মোঃ মিরাজ বেপারী, মোঃ রিয়াজ হোসেন বেপারী, মোঃ রাসেল খান, মোঃ ফারুক হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম শামিম, মোঃ ইমরান খান, মোঃ মানিক ফকিরসহ ২৫/৩০ জন মিলে স্থানীয় লোকজনকে মিথ্যা ও ভুল বুঝিয়ে এলাকার মসজিদে মাইকে ঘোষণা করে জড়ো করে গত ১৮ জুন বৃহস্পতিবার মানববন্ধনের নামে পেশী শক্তি ব্যবহার করে স্কুলের এবং স্থানীয় মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে সন্ত্রাসী কায়দায় উক্ত সীমানা পিলার ও বেড়া ভেঙে ফেলে আমাদের বসতবাড়িতে ঢুকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় এবং মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এমতাবস্থায়, উক্ত স্কুলের জমিদাতা হওয়ার পরেও আমাদের উপর যারা নির্যাতন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে জীবন নাশের হুমকি দিচ্ছে। তাদের অচিরেই আইনের আওতায় এনে আমাদের বাড়ির নিরাপত্তা, সম্পত্তি রক্ষা করার কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। এছাড়া ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই হামলাকারীদের অচিরেই আইনের এনে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ