1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ফের অপপ্রচার দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই বরিশালে ১৩ ব্যরেল অবৈধ রেনুপোনা জব্দ, নদীতে অবমুক্ত উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে কিশোরীদের বিনামূল্যে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা কামাল পঞ্চায়েত গ্রেফতার বরিশালে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্র্যাক বরিশাল সদর শাখার উদ্যোগে স্বপ্ন সারথী ২০ জন কিশোরীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও হাঁস- মুরগির বাচ্চা বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নির্দেশনা ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন, বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশ জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের উজিরপুর উপজেলায় উজিরপুর পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মহেশ্বর মন্ডল। ১৬ জুন সোমবার বেলা সাড়ে ১১ টায় উজিরপুর সরকারী ডব্লিউবি ইউনিয়ন মডেল ইনষ্টিিটউশন ও উজিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে,ফলজ বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে এ বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, সরকারী ডব্লিউবি ইউনিয়ন মডেল ইনষ্টিটউশন এর সহকারী প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান লিখন, উজিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা খানম, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ। এছাড়াও উপস্থিত ছিলো বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় উজিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল বলেন,বনভূমির ঘাটতি পূরণে বৃক্ষরোপণের বিকল্প নেই,”সবুজায়নে গড়ি দেশ,সুস্থ রাখি পরিবেশ” পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ফলদ,বনজ ও ঔষধি প্রজাতির চারা রোপণ করা হচ্ছে। শুধু চারা রোপণই নয়, বরং গাছগুলোর সঠিক পরিচর্যা ও বেড়ে ওঠার বিষয়টি নিশ্চিত কল্পে বিশেষ নজরদারি থাকবে।তিনি আরো বলেন,একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গাছের বিকল্প নেই, বর্তমানে দেশে সেই পরিমাণে বনভূমি না থাকায় প্রতিনিয়তই উষ্ণতা বাড়ছে। এই সংকট উত্তরণে নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে।গাছের শেকড় মাটির ক্ষয়রোধ করে,বায়ু দূষণ কমায় এবং অক্সিজেনের জোগান দেয়। তাই প্রধানমন্ত্রীর এ মহোতী উদ্যোগ ও নির্দেশনাকে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ