1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা কামাল পঞ্চায়েত গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা কামাল পঞ্চায়েত গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার আলোচিত নমিতা রানী পাল হত্যা মামলার মূলহোতা ও প্রধান অভিযুক্ত মো. কামাল পঞ্চায়েত (৫৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ জুন) রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ইন্দুরকানী উপজেলার দক্ষিণ চন্ডিপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নমিতা রানী পালের (৬০) পুত্রবধূ বন্যা রানী পালের (৩২) সঙ্গে দীর্ঘদিন ধরে কামাল পঞ্চায়েতের পরকীয়া সম্পর্ক ছিল। এ সম্পর্ককে কেন্দ্র করে কামাল পঞ্চায়েত প্রায়ই নমিতা রানীর বাড়িতে যাতায়াত করতেন। বিষয়টি নিয়ে নমিতা রানী ও তার স্বামী আপত্তি জানালে অভিযুক্তরা তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, গত ২৮ মে বিকেলে নমিতা রানীর স্বামী বাড়ির বাইরে গেলে ওই সুযোগে কামাল পঞ্চায়েতসহ অন্যান্য অভিযুক্তরা দক্ষিণ কলারন গ্রামের নিজ বাড়ির বারান্দায় নমিতা রানী পালকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহে গলায় নখের আঁচড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই কামাল পঞ্চায়েত আত্মগোপনে চলে যান এবং অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে র‍্যাব-৮ এর সিপিএসসি, বরিশালের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত কামাল পঞ্চায়েতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ