
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ব্র্যাক শাখার মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি+) এর উদ্যোগে স্বপ্ন সারর্থী কিশোরীদের মাঝে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ, প্রশিক্ষণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন সোমবার সকাল ১০ টায় উজিরপুর ব্র্যাক কার্যালয় বিতরণ, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।উজিরপুর উপজেলা ব্র্যাক এর এলাকা ব্যবস্হাপক আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ব্র্যাক এর হিসাব ব্যবস্হাপক টুলু রানী দত্ত, উজিরপুর উপজেলা ব্রাক এর শাখা ব্যবস্হাপক (দাবি) খোকন পোদ্দার, উজিরপুর ব্র্যাক এর সিনিয়র অফিসার (প্রগতি) মোঃ রাজু আহম্মেদ সহ অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উজিরপুর ব্র্যাকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। প্রধান অতিথি স্বপ্ন সারথী কিশোরীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন। প্রশিক্ষণ ও আলোচনা সভা শেষে ২০ স্বপ্ন সারর্থী কিশোরীদের মাঝে ২০ টি হাঁস ও ২০ টি মুরগির বাচ্চা বিতরণ করা হয় । হাঁস ও মুরগি বাঁচ্চা স্বপ্ন সারর্থী কিশোরীরা পেয়ে ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তাদের কার্যক্রমকে আরো গতিশীল, স্বাবলম্বী ও উন্নয়ন করবে বলে জানান।