1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ব্র্যাক বরিশাল সদর শাখার উদ্যোগে স্বপ্ন সারথী ২০ জন কিশোরীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও হাঁস- মুরগির বাচ্চা বিতরণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ১৩ ব্যরেল অবৈধ রেনুপোনা জব্দ, নদীতে অবমুক্ত উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে কিশোরীদের বিনামূল্যে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা কামাল পঞ্চায়েত গ্রেফতার বরিশালে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্র্যাক বরিশাল সদর শাখার উদ্যোগে স্বপ্ন সারথী ২০ জন কিশোরীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও হাঁস- মুরগির বাচ্চা বিতরণ মির্জাগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে পেটানো সেই সোহাগ গ্রেফতার বাকেরগঞ্জের চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি: মো: মিজানুর রহমান জাতীয় সাংবাদিক সংস্থার নবনিযুক্ত বিভাগীয় সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ বরিশালে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখাবে বসিক
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ব্র্যাক বরিশাল সদর শাখার উদ্যোগে স্বপ্ন সারথী ২০ জন কিশোরীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও হাঁস- মুরগির বাচ্চা বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন এবং হাঁস-মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ জুন ২০২৬) বরিশাল সদর উপজেলার কাশীপুর বাজারস্থ ব্র্যাক অফিসে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলফ) কর্মসূচির উদ্যোগে ‘স্বপ্ন সারথী’ কিশোরীদের জন্য একদিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অর্থায়নে একজন কিশোরীকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া ১১ জন কিশোরীকে ২০টি করে মুরগির বাচ্চা, ৮ জনকে ২০টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এসব সহায়তা প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার প্রানীসম্পদ কর্মকর্তা জুই দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি ) মোঃ সাইফুল ইসলাম এবং মোঃ আকরামুল ইসলাম। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সেলফ কর্মসূচির অফিসার মোঃ সাইফুল্লাহ এবং শাখা ব্যবস্থাপক (দাবি) স্বপন কুমার মন্ডল।

বক্তারা বলেন, কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ব্র্যাক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ