1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জের চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জের চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১২৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আলোচিত সাইদুল ইসলাম সজীব হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মিলন খান (৪০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ বরিশাল।

শনিবার (১৩ জুন) ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে র‍্যাব-৮ বরিশাল ও র‍্যাব-১০ যাত্রাবাড়ীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ মার্চ সকাল ১০টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে ভুক্তভোগী আবুল হোসেন খান ও তার ছেলে সাইদুল ইসলাম সজীবের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়।

এ সময় হামলাকারীরা লোহার শাবল, রড, ধারালো দা ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের গুরুতর আহত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সাইদুল ইসলাম সজীবের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ মার্চ রাত দেড়টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়,ঘটনার পর প্রধান অভিযুক্ত মিলন খান আত্মগোপনে চলে যান এবং বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মিলন খানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ