1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জের চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জের চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি: মো: মিজানুর রহমান জাতীয় সাংবাদিক সংস্থার নবনিযুক্ত বিভাগীয় সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ বরিশালে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখাবে বসিক উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসুচির শুভ উদ্ধোধন করেন-এসিল্যান্ড উজিরপুরে ডিবি পুলিশ ৩কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার,স্বামী পলাতক উজিরপুরে “ষ্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইননোভেশন আইডিয়া সোকেজিং প্রোগ্রাম” অনুষ্ঠিত মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার আসামি গ্রেফতার অনিয়মের তথ্য জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বসিক উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জের চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আলোচিত সাইদুল ইসলাম সজীব হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মিলন খান (৪০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ বরিশাল।

শনিবার (১৩ জুন) ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে র‍্যাব-৮ বরিশাল ও র‍্যাব-১০ যাত্রাবাড়ীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ মার্চ সকাল ১০টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে ভুক্তভোগী আবুল হোসেন খান ও তার ছেলে সাইদুল ইসলাম সজীবের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়।

এ সময় হামলাকারীরা লোহার শাবল, রড, ধারালো দা ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের গুরুতর আহত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সাইদুল ইসলাম সজীবের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ মার্চ রাত দেড়টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়,ঘটনার পর প্রধান অভিযুক্ত মিলন খান আত্মগোপনে চলে যান এবং বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মিলন খানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ