1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি, প্রায় ৭০ হাজার টাকার নারিকেল ও কাঁঠাল লুট - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি, প্রায় ৭০ হাজার টাকার নারিকেল ও কাঁঠাল লুট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুর জেলার সদর থানাধীন ২ নম্বর কদমতলা ইউনিয়নের পোরগোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা. আ: রশীদ সরদারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়ির বাগান থেকে বিপুল পরিমাণ নারিকেল ও কাঁঠাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত রাতে বাড়ির প্রায় ২০টি নারিকেল গাছ থেকে প্রায় ৫০০টি নারিকেল চুরি করে নিয়ে যায় চোরেরা। চুরি যাওয়া নারিকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। এছাড়া বাড়ির ১২ থেকে ১৩টি কাঁঠাল গাছ থেকে শতাধিক কাঁঠালও চুরি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ হাজার টাকা বলে দাবি পরিবারের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রশীদ সরদারের মেয়ে মোসা. রাবেয়া আক্তার লেবু বলেন, “আমাদের বাড়ির বাগান থেকে বিপুল পরিমাণ নারিকেল ও কাঁঠাল চুরি হয়েছে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

স্থানীয়দের মতে,এলাকায় ফলের বাগানে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ