1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন মেহেন্দিগঞ্জ দধি ঘরকে জরিমানা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল জিলা স্কুলে আলোচনা সভা ও শিক্ষা সহায়তা প্রদান পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি, প্রায় ৭০ হাজার টাকার নারিকেল ও কাঁঠাল লুট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন মেহেন্দিগঞ্জ দধি ঘরকে জরিমানা উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে গৌরনদীর উপজেলার সরিকলে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আদালতে মামলা ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে আলোচনা সভা বাকেরগঞ্জে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দানিসুর রহমান লিমন গ্রেফতার উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন মেহেন্দিগঞ্জ দধি ঘরকে জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে জনসাধারণের চলাচলের পথ ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট।

আজ পরিচালিত এ অভিযানে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে দখলমুক্ত করা হয় ফুটপাত ও জনসাধারণের প্রবেশপথ।

অভিযান চলাকালে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় জরিমানা করা হয়।

এ ছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রি ও ব্যবসা পরিচালনার অভিযোগে ‘মেহেন্দীগঞ্জ দধি ঘর’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ