1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
অনিয়মের তথ্য জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বসিক - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অবকাঠামো উন্নয়নে প্রধান শিক্ষক নুরুল ইসলামের নানা উদ্যোগ প্রশংসিত উজিরপুরে সাতলায় পর্যটন কেন্দ্র শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে বিটিএমএ’র অভিনন্দন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক ও কলেজ ছাত্র দলসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী যুবলীগ নেতা উজিরপুরে পশ্চিম ধামুরায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধনের অভিযোগ, সমালোচনার ঝড় কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

অনিয়মের তথ্য জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বসিক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগর উন্নয়ন, সুশৃঙ্খল ব্যবসা পরিচালনা এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বসিক।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা, অনুমোদিত নকশা বা প্ল্যানিং ছাড়াই স্থাপনা নির্মাণ এবং সিটি কর্পোরেশনের অনুমতি ব্যতীত গভীর নলকূপ স্থাপনের মতো অনিয়ম নজরে এলে নাগরিকদের তা সরাসরি কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

এ লক্ষ্যে অভিযোগ ছবি বা সংশ্লিষ্ট তথ্য পাঠানোর জন্য দুটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। নম্বর দুটি হলো: ০১৬১৬-১৬৪৬৯৬ এবং ০১৭৩০-৪৪১৩৩৫।

বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও পরিকল্পিত নগর গড়ে তোলা সম্ভব। একটি দায়িত্বশীল অভিযোগই নগরের অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নগরবাসীকে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পরিচ্ছন্ন, সুন্দর ও নিয়মতান্ত্রিক বরিশাল গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ