1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে বিটিএমএ’র অভিনন্দন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক ও কলেজ ছাত্র দলসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী যুবলীগ নেতা উজিরপুরে পশ্চিম ধামুরায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধনের অভিযোগ, সমালোচনার ঝড় কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা কুয়াকাটায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল উজিরপুরে ফারিয়া এ্যাসোসিয়েশন নির্বাচনে লিংকন সভাপতি ও আশরাফুল সাধারণ সম্পাদক নির্বাচিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: ভোলা জেলার বোরহানউদ্দিন থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৮ জুন) র‍্যাব-৮, বরিশাল, র‍্যাব-২, ঢাকা এবং র‍্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ তানজিল (২৪) ও মোঃ বেলাল হোসেন (২১)। তারা উভয়েই ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৩নং দেউলা ইউনিয়নের ছোটপাতা এলাকার বাসিন্দা।
র‍্যাব সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৯ মে বিকেলে বোরহানউদ্দিন উপজেলার ছোটপাতা এলাকায় রাজমিস্ত্রির কাজের টাকার হিসাব-নিকাশের কথা বলে ভিকটিমকে ডেকে নেওয়া হয়। পরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে।
ভিকটিমের চিৎকার শুনে তার বাবা ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব তাদের অবস্থান শনাক্ত করে। অভিযুক্ত তানজিলকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে এবং বেলাল হোসেনকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ