1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে সিসিটিভির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ, এক মাসে ৯০৯ গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে সিসিটিভির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ, এক মাসে ৯০৯ গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৬৩ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার, বরিশাল: নদীবেষ্টিত নগরী বরিশালে অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর নজরদারি ও বিশেষ অভিযানের সুফল মিলছে বলে দাবি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। নগরজুড়ে স্থাপিত প্রায় ২৫০টি আধুনিক সিসিটিভি ক্যামেরার সহায়তায় অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং বিভিন্ন অপরাধের রহস্য উদ্ঘাটন করা হচ্ছে। গত এক মাসে বিভিন্ন অপরাধে জড়িত ৯০৯ জনকে গ্রেফতার করেছে সংস্থাটি।

বিএমপির আইসিটি অ্যান্ড মিডিয়া উইং থেকে শনিবার প্রকাশিত এক পরিসংখ্যানে জানানো হয়, ৭ মে থেকে ৭ জুন ২০২৬ পর্যন্ত মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, অনলাইন জুয়া ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, এক মাসে ৬ হাজার ৬০৭ পিস ইয়াবা, ২৩ কেজি ৩১০ গ্রাম গাঁজা এবং ১ হাজার ১০০ মিলিলিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে একটি পাইপগান, দুটি শর্টগানের কার্তুজ, রামদা, হাসুয়া, বগিদা, চাকু, চাপাতি, কুড়াল, হকিস্টিক ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেফতার পরিসংখ্যানে দেখা যায়, এ সময়ে ৩৪২টি গ্রেফতারি পরোয়ানা তামিল করা হয়েছে। নিয়মিত মামলায় ৩৮৩ জন, মহানগরী অধ্যাদেশে ১৪৪ জন এবং অন্যান্য আইনে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এক মাসে মোট গ্রেফতার হয়েছে ৯০৯ জন। এছাড়া একটি হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের কথাও জানিয়েছে বিএমপি।

অপরাধ দমনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। গত এক মাসে ১২০টি কমিউনিটি পুলিশিং সভা, ১৩০টি বিট পুলিশিং সভা এবং ৩০টি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পুলিশ কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করে তরুণদের অপরাধবিরোধী সচেতনতায় উদ্বুদ্ধ করছেন।

বিএমপি জানায়, নদীবেষ্টিত ও ঘনবসতিপূর্ণ বরিশাল মহানগরে অপরাধীরা যাতে দ্রুত পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে নগরীর সিসিটিভি ক্যামেরাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয় এবং অপরাধ সংঘটনের পর দ্রুত অপরাধী শনাক্ত ও গ্রেফতারে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখছে।

বিএমপির দাবি, সীমিত জনবল ও লজিস্টিক সুবিধা নিয়েও পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বরিশাল মহানগরকে নিরাপদ রাখতে তাদের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ