1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে বিটিএমএ’র অভিনন্দন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক ও কলেজ ছাত্র দলসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী যুবলীগ নেতা উজিরপুরে পশ্চিম ধামুরায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধনের অভিযোগ, সমালোচনার ঝড় কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা কুয়াকাটায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল উজিরপুরে ফারিয়া এ্যাসোসিয়েশন নির্বাচনে লিংকন সভাপতি ও আশরাফুল সাধারণ সম্পাদক নির্বাচিত উজিরপুরে সাফল্যের ধারায় শ্রেষ্ঠ সার্কেল. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ ২ জন এস আই, ও শ্রেষ্ঠ ৩ জন এ এস আই সম্মাননা অর্জন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া (নিমতলা) এলাকায় ব্যাপক সুবিধা সহ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন রবিবার দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় চার শতাধিক রোগী ফ্রি চক্ষু চিকিৎসাপত্র গ্রহণ করেন। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী ও বাদলপাড়া কলেজের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন। ক্যাম্প বাস্তবায়ন করে বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল।

সকাল ৯টায় ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ। ক্যাম্প কার্যক্রম পরিদর্শনে যান বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. এস.এম ইকবালুর রহমান সেলিম এবং বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফিরোজ আলম।
এছাড়া উপস্থিত ছিলেন চরামদ্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নেছার উদ্দিন, সেক্রেটারি মুফতি রেদওয়ানুল হক এনাম, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মনির হোসেন হাওলাদার, বিএনপি নেতা মঈনদ্দিন বাদশা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন, উপজেলা জামায়াত নেতা মাওলানা রেদওয়ান উল্লাহ শাহেদী, স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন, মাওলানা সেলিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পে অর্ধ শতাধিক রোগীকে ঔষধ ও বিদেশী লেন্স সহ সম্পূর্ণ ফ্রি ছানি অপারেশন এবং ঔষধ সহ নেত্রনালী অপারেশন সম্পূর্ণ ফ্রি করার ব্যবস্থা করা হয়। তাছাড়া প্রায় শতাধিক গরীব রোগীকে ফ্রি চশমা দেওয়া হয়।
চিকিৎসা গ্রহণ শেষে সেবাগ্রহীতারা বলেন, এই প্রথম একটি চক্ষু ক্যাম্পে এতগুলো ফ্রি সুবিধা পেলাম। একদিকে বিশেষজ্ঞ চিকিৎসক ভিজিট ছাড়াই রোগী দেখেছেন, ফ্রি চশমা দিয়েছেন, অপারেশন ও ঔষধ সবই ফ্রি ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এত যত্নসহকারে দেখায় আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্পের কার্যক্রম যাতে অব্যাহত থাকে সে বিষয়ে দাবি তোলেন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ