1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
খুলনার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

খুলনার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরের সোনাডাঙা থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান অভিযুক্ত মো. রফিকুল ইসলাম হাওলাদার (৩৮) কে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (২৯ মে) বরিশাল মহানগরের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে পলাতক আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের গ্রেফতারে র‍্যাব কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-০৬ সদর কোম্পানি ও র‍্যাব-০৮ সদর কোম্পানির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৯ মে ভোররাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে খুলনা মহানগরের সোনাডাঙা থানার তমিজদ্দিন সড়কের দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসায় অভিযুক্ত রফিকুল ইসলাম তার শাশুড়ি বেবী বেগম (৬০) এবং স্ত্রীর প্রথম পক্ষের দুই সন্তান শামীম বেপারী (১৪) ও মুস্তাকিন বেপারী (৪)-কে শ্বাসরোধ করে হত্যা করে।
এ ঘটনায় নিহত শিশুদের বাবা মো. মাসুম বেপারী বাদী হয়ে সোনাডাঙা থানায় হত্যা মামলা দায়ের করেন। নৃশংস এই হত্যাকাণ্ডটি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে জনমনে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র‍্যাব জানায়, ঘটনার পর থেকে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। তদন্তের এক পর্যায়ে আসামির অবস্থান শনাক্ত করে বরিশালের কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত রফিকুল ইসলাম হাওলাদারকে খুলনার সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ