1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১২৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক |বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, শুক্রবার (৬ জুন) দুপুর ৩টা ১০ মিনিটে গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. জাহিদ হাসানের নেতৃত্বাধীন একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী মডেল থানার ১০ নম্বর ওয়ার্ডের ভাটারখাল এলাকার ডিসি ঘাট সংলগ্ন সজীব মোটর সাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় মো. হেলাল উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তির হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। আটক হেলাল উদ্দিন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের জগন্নাথ নগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং ধৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিএমপি জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ