1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলা উপজেলায় নদী ভাঙন রোধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলা উপজেলায় নদী ভাঙন রোধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৯৫ 0 বার সংবাদি দেখেছে

মোঃ অলিউদ্দিন বেপারী, হিজলা প্রতিনিধি। বরিশালের হিজলা উপজেলার গৌরনদী ইউনিয়নে মেঘনার নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী নদী ভাঙনের কারণে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেন।

মঙ্গলবার সকাল দশটায় গৌরবদী ইউনিয়নে সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কারণে উপজেলার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবছর বর্ষা মৌসুমে মেঘনা নদীর তীব্র স্রোতে বিভিন্ন এলাকা বিলীন হয়ে যাচ্ছে। এতে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।
তাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের দৃষ্টি আকর্ষন করেন।যাতে এই অবহেলিত জনগোষ্ঠীর নদী ভাঙ্গন রক্ষায় পদক্ষেপ গ্রহণ করেন।
মানববন্ধন থেকে দ্রুত নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ, জিও ব্যাগ ফেলা এবং ভাঙন কবলিত এলাকায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিও জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার, বিএনপির নেতা বেলাল জমাদার,যুবদলের সাবেক সভাপতি দেওয়ান সালাউদ্দিন রিমন, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস উদ্দিন, যুবদল নেতা জহির রায়হান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন গৌরবদী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলাইমান জমাদার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ