1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাকেরগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীন তালুকদার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বসিক ক্ষত বুকে নিয়েও মানবতার ডাকে সেবায় ফিরলেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত মঈনুদ্দীন রুবেলকে সংবর্ধনা, বরিশাল স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনের উচ্ছ্বাস পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালী ও বরগুনা জেলায় সর্বোচ্চ সতর্কতা ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বাহিনীটি।

র‌্যাব সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে জেলার বৃহত্তর পশুর হাট, কেন্দ্রীয় বাস টার্মিনাল, লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পশুর হাটে জাল টাকা শনাক্তে অত্যাধুনিক মেশিন স্থাপনসহ সার্বিক কার্যক্রমে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

এছাড়া মহাসড়ক, লঞ্চ টার্মিনাল ও গরুর হাটে পোশাকধারী এবং সাদা পোশাকে র‌্যাব সদস্যদের সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন পশুর হাটে আভিযানিক দল মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে, যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারেন।

কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি রোধেও কঠোর অবস্থানে রয়েছে র‌্যাব-৮।

ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যাতে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে না পড়ে, সে লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

পাশাপাশি জেলার বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও ঈদগাহ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, “পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ