1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীন তালুকদার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীন তালুকদার

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৫৩ 0 বার সংবাদি দেখেছে

জুবায়ের ইসলাম চৌধুরী: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা ও পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো. শাহাবউদ্দিন তালুকদার শাহীন।

সোমবার (২৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আবুল হোসেন খানের পক্ষ থেকে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় শাহীন তালুকদার বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব মো: আবুল হোসেন খানের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

ঈদুল আজহা আমাদের ত্যাগ,সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়,যখন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে।”

তিনি আরও বলেন “ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।”

এ সময় তিনি বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার ঈদ আনন্দময় ও নিরাপদ হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ