1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ক্ষত বুকে নিয়েও মানবতার ডাকে সেবায় ফিরলেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ক্ষত বুকে নিয়েও মানবতার ডাকে সেবায় ফিরলেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (২৫ মে) দুপুরের পর থেকে তারা পুনরায় চিকিৎসাসেবায় ফিরেছেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক ডা. তানভীর রেজা।

গত ২৩ মে রাত ১০টার দিকে হাসপাতালের সার্জারি ইউনিট-১ এ বরিশাল বিএম কলেজের কতিপয় ছাত্রদের হামলায় এক সহকারী অধ্যাপক, তিনজন ইন্টার্ন চিকিৎসক এবং কয়েকজন মেডিকেল শিক্ষার্থী আহত হন। এ ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে চরম ভোগান্তি সৃষ্টি হয় এবং কার্যত অচলাবস্থার আশঙ্কা দেখা দেয়।

পরবর্তীতে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশীউল মুনীর বরাবর ছয় দফা দাবি উত্থাপন করেন। পরিচালকের পক্ষে সহকারী পরিচালক ডা. মুনায়েম সাদ দাবিগুলো গ্রহণ করেন এবং অধিকাংশ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

দাবিগুলোর মধ্যে ছিল হাসপাতালের প্রতিটি ইউনিটে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র আনসার মোতায়েন,২৪ ঘণ্টা পুলিশ টহল জোরদার,দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ এবং হামলাকারীদের বিরুদ্ধে আগামী তিন কর্মদিবসের মধ্যে বিচার নিশ্চিত করা।

এদিকে বরিশালে বর্তমানে হাম রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সাধারণ রোগীদের দুর্ভোগের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করেন ইন্টার্ন চিকিৎসকরা। নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও রোগীদের কথা ভেবে তারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

চিকিৎসকদের এমন সিদ্ধান্তকে সাধারণ মানুষ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, চিকিৎসকরা শুধু পেশাজীবী নন, তারা মানবতার প্রহরী। আহত শরীর, আতঙ্ক আর মানসিক চাপ নিয়েও যখন একজন চিকিৎসক রোগীর পাশে দাঁড়ান, তখন সাদা অ্যাপ্রোন শুধু একটি পোশাক নয় তা হয়ে ওঠে মানবসেবার প্রতীক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ