1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বসিক - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বসিক

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৬৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন,নিরাপদ ও আরামদায়ক করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বসিক)। প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

উদ্যোগের অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ও জনসমাগমস্থল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল এবং বরিশাল নদী বন্দর এলাকায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

ঈদে বাড়ি ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে এসব স্থানে নতুন করে যাত্রী ছাউনি স্থাপন করা হয়েছে। পাশাপাশি দীর্ঘপথের যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। এছাড়াও তীব্র গরমে যাত্রীদের স্বস্তি দিতে সুপেয় পানির বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

এ বিষয়ে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা নগরবাসীর ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বদ্ধপরিকর। যাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য টার্মিনাল ও লঞ্চঘাটে প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ