1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত মঈনুদ্দীন রুবেলকে সংবর্ধনা, বরিশাল স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনের উচ্ছ্বাস - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত মঈনুদ্দীন রুবেলকে সংবর্ধনা, বরিশাল স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনের উচ্ছ্বাস পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদযাত্রা নিরাপদ করতে খুলনায় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ ও বিআরটি বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত মঈনুদ্দীন রুবেলকে সংবর্ধনা, বরিশাল স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনের উচ্ছ্বাস

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বরিশাল জেলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ও সংগঠক মোহাম্মদ মঈনুদ্দীন রুবেলকে বরিশাল জেলা স্টেডিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে পুরো স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানস্থলে জেলার ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিল অসংখ্য খুদে ক্রিকেটার। তাদের প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলে। ছোট ছোট খেলোয়াড়দের হাতে ফুল ও শুভেচ্ছা বার্তা নিয়ে প্রিয় সংগঠককে বরণ করার দৃশ্য উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
এদিকে মঈনুদ্দীন রুবেলকে বরণ করে নিতে শহরের বিভিন্ন সড়কে ব্যাপক গাড়িবহর দেখা যায়। মোটরসাইকেল ও প্রাইভেটকারের দীর্ঘ বহর নিয়ে সমর্থকরা তাকে স্টেডিয়ামে নিয়ে আসেন। এসময় পুরো স্টেডিয়াম এলাকা ও আশপাশের সড়কে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মঈনুদ্দীন রুবেলের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বরিশালের ক্রিকেট অঙ্গনের জন্য গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে তিনি জেলার ক্রিকেটের উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরি এবং ক্রীড়া সংগঠক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন। তার নেতৃত্বে বরিশালের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের ক্রিকেটারদের বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং জেলার ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নিজ বক্তব্যে মঈনুদ্দীন রুবেল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বরিশালের ক্রিকেটকে জাতীয় পর্যায়ে আরও সুসংগঠিত ও প্রতিযোগিতামূলক অবস্থানে নিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাব।”
অনুষ্ঠান শেষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ