1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদযাত্রা নিরাপদ করতে খুলনায় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ ও বিআরটি বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা উজিরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায়- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি)
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে র‌্যাব-৮। বরিশাল বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ পশুর হাট, ঈদগাহ, বাস ও লঞ্চ টার্মিনাল, শপিং মল এবং আবাসিক এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

র‌্যাব-৮ সূত্রে জানা যায়, বিভাগের গুরুত্বপূর্ণ পশুর হাটগুলো চিহ্নিত করে সর্বমোট ২০টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি, জাল টাকা এবং ক্রেতাদের হয়রানি প্রতিরোধে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে হাট এলাকার সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
জাল টাকা শনাক্তের জন্য কন্ট্রোল রুমে অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব। এছাড়া ঈদের জামায়াতকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন ঈদগাহে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পর্যাপ্ত টহল দলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঈদ যাত্রা নিরাপদ রাখতে বাস ও লঞ্চ টার্মিনালসমূহে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নদীপথে নিরাপত্তা নিশ্চিতে বোট পেট্রোলও পরিচালনা করছে র‌্যাব-৮।
র‌্যাব-৮ আরও জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
র‌্যাব-৮ জানিয়েছে, বরিশাল বিভাগের জনগণকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন ঈদ উপহার দিতে তারা বদ্ধপরিকর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ