1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৪৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বিশেষ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় মোট ১ হাজার ৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

সোমবার (২৫ মে) বিকাল ৪টায় বরিশাল নগর ভবনের নগর মিলনায়তন (অডিটোরিয়াম) এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার, শাহ আমিনুল ইসলাম আমিন ও হাবিবুর রহমান টিপু। এছাড়াও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই কঠোর পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে এবং সিটি কর্পোরেশনের কর্মীদের কল্যাণে বর্তমান প্রশাসন সবসময় আন্তরিক ও বদ্ধপরিকর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ