1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৭০ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: ডিম বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল ভয়ানক মাদকের কারবার। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, বরিশাল।

র‌্যাব জানায়, শনিবার (২৪ মে) দুপুরে বরিশাল মহানগরের কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ সাগরদি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল। এসময় গ্রেফতার করা হয় সিদ্দিকুর রহমান ওরফে জুয়েল, বিশ্বজিৎ কুমার দাস, মো. জাহিদুল ইসলাম ও মো. লাল্টু মিয়াকে।
র‌্যাব সূত্রে জানা গেছে, দক্ষিণ সাগরদি এলাকায় ডিমের ব্যবসার আড়ালে ফেন্সিডিল বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে সিদ্দিকুর রহমান ওরফে জুয়েলের ভাড়া বাসার চৌকির নিচ থেকে ৪টি বাজারের ব্যাগে রাখা ৩১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৮ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ