1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ছুটির প্রথম দিনেই মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি।

সোমবার (২৫ মে) দুপুর ২ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ’র বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান। এ সময় বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার,যাত্রীসেবা কার্যক্রম ও যানবাহনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

অভিযান চলাকালে চালক, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রতিটি বাস কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং অদক্ষ চালকের হাতে যানবাহন না দেওয়ার বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সতর্ক করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাস টার্মিনাল পরিদর্শনকালে
বিআরটিএ বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমান বলেন ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে মাঠপর্যায়ে নজরদারি, ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ