1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঈদযাত্রা নিরাপদ করতে খুলনায় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ ও বিআরটি - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঈদযাত্রা নিরাপদ করতে খুলনায় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ ও বিআরটি

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

খুলনা প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে খুলনার সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খুলনা বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান।

রোববার (২৪ মে) বেলা ১২ টায় টার্মিনাল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) মো. শফিকুল ইসলাম, বিআরটিএ উপ-পরিচালক মো. তানভীর আহমেদ, সহকারী পরিচালক মো. ওসমান সারোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় খুলনা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা টার্মিনালের সার্বিক পরিবেশ, যানবাহনের শৃঙ্খলা, যাত্রীসেবার মান, যানবাহনের ফিটনেস এবং ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যাত্রীচাপ মোকাবিলার প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি যাত্রীদের কাছ থেকেও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তারা।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, টিকিটে অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান কর্মকর্তারা।

কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “ঈদকে কেন্দ্র করে যাতে কোনো যাত্রী ভোগান্তির শিকার না হন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

বিআরটিএর বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, “ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ নিয়মিত তদারকি করছে।

সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিআরটিএ যৌথভাবে মাঠপর্যায়ে নজরদারি কার্যক্রম চালিয়ে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ