1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হামলার প্রতিবাদে শেবাচিম ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা উজিরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায়- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) উজিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে শিশুদের মাঝে উপহার বিতরন করেন- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) উজিরপুরে ঈদ-উল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ করেন প্রধান অতিথি-সরদার সরফুদ্দিন সান্টু (এমপি) ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার গৌরনদী ভূমি অফিসে দুর্নীতির লাগাম টেনে প্রশংসায় এসিল্যান্ড মেহেদী হাসান হামলার প্রতিবাদে শেবাচিম ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উজিরপুর পৌরসভায় অভিযানে ৪ মাদক কারবারী গ্রেফতার, মাদক কারবারীর হামলায় ডিবি সদস্য আহত উজিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হামলার প্রতিবাদে শেবাচিম ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

জানা গেছে, গত শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে হাসপাতালের সার্জারি ইউনিট-১ এ বরিশাল বিএম কলেজের কিছু শিক্ষার্থীর হামলায় ১ জন সহকারী অধ্যাপক, ৩ জন ইন্টার্ন চিকিৎসক এবং কয়েকজন মেডিকেল শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে রাতেই জরুরি বৈঠক করেন ইন্টার্ন চিকিৎসকরা। বৈঠক শেষে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হাসপাতালের সকল ধরনের চিকিৎসাসেবা কার্যক্রমে তারা অংশ নেবেন না। তবে জরুরি বিভাগে সীমিত পরিসরে সেবা চালু থাকবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় হাসপাতালজুড়ে চরম ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী তিন কর্মদিবসে তাদের রিপোর্ট জমা দিবে তখন আসল তথ্য পাওয়া যাবে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ