1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা 'সাঁকো'র আত্মপ্রকাশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘সাঁকো’র আত্মপ্রকাশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৮৯ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক: গতকাল ২০ মে বুধবার নগরীর কাউনিয়ায় নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরিতে অনাড়ম্বর অনুষ্ঠানে মধ্য দিয়ে যাত্রা শুরু হলো বরিশালের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘সাঁকো’। সম্পাদনা পর্ষদ এর সদস্য রমজান হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সাঁকো’র সম্পাদক সাদিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক কামরুন নাহার মুন্নি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সাময়িকী ‘সাইরেন’ এর উপদেষ্টা ডা. জয়দীপ ভট্টাচার্য। অতিথির বক্তব্যে ডা. জয়দীপ ভট্টাচার্য বলেন, সাঁকো শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত, এখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকশিত হবে, সমাজের বিচ্যূতিগুলো তুলে ধরবে এবং একটি আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে। কথা সাহিত্যিক কামরুন্নাহার মুন্নী বলেন, এই অগ্রযাত্রায় আমার নিরন্তর শুভকামনা রইল, আশা করি ‘সাঁকো’ সফলতা অর্জন করবে। ‘সাঁকো’ সাহিত্য পত্রিকার লেখকদের মধ্যে বক্তব্য রাখেন, কবি মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি তার বক্তৃতায় সাঁকো কে অন্ধকারাচ্ছন্ন সমাজের আলোকবর্তিকা হিসাবে উল্লেখ করেন। তিনি আরোও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ, রাজনীতি ও ইতিহাস সচেতনে উদ্বুদ্ধ করাই আমাদের পত্রিকার মূল উদ্দেশ্য। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেখক-পাঠকদের মতবিনিময়, আলাপচারিতার মধ্যদিয়ে পরিসমাপ্তি ঘটে “সাঁক’র প্রকাশনা উৎসবের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ