1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা 'সাঁকো'র আত্মপ্রকাশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ডাঃ আশীষের অবহেলায় চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যুঃ তদন্ত কমিটি গঠন বরিশালের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘সাঁকো’র আত্মপ্রকাশ মাদারীপুরের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামি র‌্যাব-৮ এর হাতে গ্রেফতার উজিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুভ উদ্বোধন করেন-ইউএনও আলী সুজা কলাপাড়ায় নারী নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উজিরপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা সাংবাদিকদের উজিরপুরে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন-ইউএনও মোঃ আলী সুজা যুবদল নেতা হানিফ খান’কে কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী পলাশপুরের চাঞ্চল্যকর বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘সাঁকো’র আত্মপ্রকাশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক: গতকাল ২০ মে বুধবার নগরীর কাউনিয়ায় নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরিতে অনাড়ম্বর অনুষ্ঠানে মধ্য দিয়ে যাত্রা শুরু হলো বরিশালের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘সাঁকো’। সম্পাদনা পর্ষদ এর সদস্য রমজান হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সাঁকো’র সম্পাদক সাদিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক কামরুন নাহার মুন্নি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সাময়িকী ‘সাইরেন’ এর উপদেষ্টা ডা. জয়দীপ ভট্টাচার্য। অতিথির বক্তব্যে ডা. জয়দীপ ভট্টাচার্য বলেন, সাঁকো শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত, এখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকশিত হবে, সমাজের বিচ্যূতিগুলো তুলে ধরবে এবং একটি আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে। কথা সাহিত্যিক কামরুন্নাহার মুন্নী বলেন, এই অগ্রযাত্রায় আমার নিরন্তর শুভকামনা রইল, আশা করি ‘সাঁকো’ সফলতা অর্জন করবে। ‘সাঁকো’ সাহিত্য পত্রিকার লেখকদের মধ্যে বক্তব্য রাখেন, কবি মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি তার বক্তৃতায় সাঁকো কে অন্ধকারাচ্ছন্ন সমাজের আলোকবর্তিকা হিসাবে উল্লেখ করেন। তিনি আরোও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ, রাজনীতি ও ইতিহাস সচেতনে উদ্বুদ্ধ করাই আমাদের পত্রিকার মূল উদ্দেশ্য। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেখক-পাঠকদের মতবিনিময়, আলাপচারিতার মধ্যদিয়ে পরিসমাপ্তি ঘটে “সাঁক’র প্রকাশনা উৎসবের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ