1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মাদারীপুরের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামি র‌্যাব-৮ এর হাতে গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মাদারীপুরের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামি র‌্যাব-৮ এর হাতে গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর জেলার কালকিনী থানার একটি চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামি এবং হত্যা, ডাকাতি, দস্যুতা ও অস্ত্রসহ মোট ১৮টি মামলার অভিযুক্ত মো. লিটন মাতুব্বর (৪৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮, বরিশাল।

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার (২০ মে ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর থানার বিকোনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন মাতুব্বর বরিশাল জেলার কাজিরহাট থানার আকনকান্দা এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।
র‌্যাব জানায়, ২০২৪ সালের ১ এপ্রিল মাদারীপুর জেলার কালকিনী থানাধীন কালাই সরদারের চর এলাকায় একটি আম বাগানের পাশে ঘাসের স্তুপ থেকে অজ্ঞাতনামা এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কালকিনী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত চলাকালে গ্রেফতারকৃত লিটন মাতুব্বরের সম্পৃক্ততার তথ্য পায় তদন্তকারী কর্মকর্তা। পরে তাকে গ্রেফতারের জন্য র‌্যাব-৮ বরাবর অধিযাচনপত্র পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে মোট ১৮টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরের কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৮ জানিয়েছে, অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ