1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গাছ কাটাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড: পলাতক আসামি বেলায়েত র‌্যাব-৮ এর হাতে গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গাছ কাটাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড: পলাতক আসামি বেলায়েত র‌্যাব-৮ এর হাতে গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরগুনা জেলার পাথরঘাটা থানার একটি হত্যা মামলার পলাতক আসামি মোঃ বেলায়েত (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শনিবার (১৭ মে) রাতে বরগুনা জেলার তালতলী থানার নিশানবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেলায়েত পাথরঘাটা উপজেলার চর লাঠিমারা এলাকার বাসিন্দা।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এজাহার সূত্রে জানা গেছে, বাদী ও অভিযুক্তরা পাশাপাশি বসবাস করতেন। দীর্ঘদিন ধরে গাছ কাটা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। গত ১০ মে পুনরায় এ বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বাদীর স্বামীকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ১১ মে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব-৮ এর গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ