1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হলেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হলেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৬২ 0 বার সংবাদি দেখেছে

বেলাল হোসেন সিকদার: বরিশাল সিটি কর্পোরেশনের স্বনামধন্য প্রশাসক বিজ্ঞ সিনিয়ার এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে স্বনামধন্য সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্নাকে নিয়োগ দেন গত পহেলা ১লা মে ২০২৬ ইং তারিখ।

বরিশাল মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর,বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক,বিজ্ঞ সিনিয়ার আইনজীবী নাজিম উদ্দিন আহমেদ পান্নাকে বরিশাল সিটি কর্পোরেশন এর আইন উপদেষ্টা নিয়োগ দেওয়ায় সর্বমহলের প্রশংসা পেয়েছেন সিটি কর্পোরেশনের মানবিক ও পরিচ্ছন্ন বরিশাল গড়ার রূপকার এবং বরিশালের উন্নয়ন নিয়ে সুদূর পরিকল্পনাকারী স্বনামধন্য প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

নাজিম উদ্দিন আহমেদ পান্না তার বর্ণনাট্য আইনজীবী পেশায় দীর্ঘ প্রায় ৩৬ বছর যাবত নিয়োজিত আছেন।তিনি বরিশাল বার সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে দীর্ঘ ফ্যাসিবাদী সরকার আমলে সামনের কাতারে থেকে লড়াই সংগ্রাম করেন।

নাজিম উদ্দিন আহমেদ পান্না তার আইনজীবী পেশায় সততা নিষ্ঠা ও আদর্শবান এর পরিচয় দিয়ে মানব সেবায় নিয়োজিত আছেন।তিনি বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হওয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল ইউনিট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা ও মহানগরের নেতাকর্মীরা আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন বলে জানা যায়।

এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না প্রতিবেদককে বলেন,আমাকে বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং বরিশাল সিটি কর্পোরেশনের স্বনামধন্য প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন আমি আমার দায়িত্ব শতভাগ সততা-নিষ্ঠার সাথে পালন করব এবং বরিশাল সিটি কর্পোরেশনের জনগণের কল্যাণেও কাজ করে যাব, যতদিন আমি এই দায়িত্বে থাকি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ