1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযান: ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযান: ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২২০ 0 বার সংবাদি দেখেছে

 

নিউজ ডেস্ক: বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাটকা ও সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ভুখাইনগর নদীতে অভিযান চালিয়ে মাছ ভর্তি একটি ট্রলার আটক করা হয়।

​অভিযান সূত্রে জানা গেছে, বরিশাল জেলা মৎস্য অফিসের জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) ড. মোঃ হাদিউজ্জামানের দিকনির্দেশনায় সহকারী মৎস্য কর্মকর্তা আলী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আমজাদ হোসেন।

​যৌথ বাহিনীর তৎপরতায় আটককৃত ট্রলারটি থেকে প্রায় ২০ মণ (৪০০ কেজি জাটকা ইলিশ এবং ২০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ) অবৈধ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এই মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ-গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

​সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে বিভিন্ন নদীতে মাছ ধরে দেশের সম্পদ নষ্ট করছে এবং আইনকে অবমূল্যায়ন করছে। তাদের প্রতিহত করতেই গোপন সংবাদের ভিত্তিতে আমরা কোস্টগার্ডের চৌকস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করি এবং সফল হই।

ড. মোঃ হাদিউজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও), বরিশাল।
​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারের দেওয়া প্রজ্ঞাপন ও আইন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। অসাধু জেলেরা চুরি করে দেশের সম্পদ নষ্ট করার চেষ্টা করলেও আমরা তা কঠোরহস্তে বাধা দেব এবং তাদের আটক করব। আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে; কোনো ধরনের অবৈধ মৎস্য শিকারিকে ছাড় দেওয়া হবে না।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ