1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে আলোচনায় আব্দুর রহিম হাওলাদার সেতু - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হলেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের, ফেঁসে যেতে পারেন জহির উজিরপুর পৌরসভায় বিএনপি নেতার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা,২ লক্ষ টাকার ক্ষতি স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে আলোচনায় আব্দুর রহিম হাওলাদার সেতু বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযান: ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব উজিরপুরের ওটরা গ্রামে ওয়াইফাই লাইন বন্ধ করায় নারীর উপর হামলা কাউনিয়া থানার অভিযানে ২৭১ পিস ইয়াবাসহ আটক ৪ ঈদকে সামনে রেখে ভোলায় জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে আলোচনায় আব্দুর রহিম হাওলাদার সেতু

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭০ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুর উপজেলার কৃতি সন্তান আব্দুর রহিম হাওলাদার সেতু স্বেচ্ছাসেবক দলের আসন্ন কেন্দ্রীয় কমিটিতে শীর্ষ দুই পদের একটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। দীর্ঘদিনের সাংগঠনিক তৎপরতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে গুরুত্ব পাচ্ছেন বলে জানা গেছে।
জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবারে বেড়ে ওঠা আব্দুর রহিম হাওলাদার সেতু শিক্ষাজীবনে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বিবিএ ফ্যাকাল্টিতে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।
রাজনৈতিক জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছে এসএম হলের জয়েন্ট সেক্রেটারি, এসএম হল শাখার সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং পরবর্তীতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন।
দলীয় সূত্রে জানা যায়, ২০০১–২০০৬ সালের রাজনৈতিক সময়ে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকলেও কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়াননি বলে তার রাজনৈতিক সহকর্মীরা দাবি করেন। পরবর্তী সময়ে বিরোধী রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং দুইবার কারাবরণও করতে হয়।
পরবর্তীতে সাংগঠনিক অবদান ও রাজনৈতিক ত্যাগের মূল্যায়নে তাকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা গেছে।
রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, খুব শিগগিরই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে। ওই কমিটিতে শীর্ষ নেতৃত্বের একটি পদে আব্দুর রহিম হাওলাদার সেতুর নাম গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রহিম হাওলাদার সেতু বলেন, দলের জন্য দীর্ঘদিন রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছি। দল যদি আমাকে যোগ্য মনে করে, তবে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ