1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঈদকে সামনে রেখে ভোলায় জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদকে সামনে রেখে ভোলায় জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামৃল্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ বরিশাল জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরিবহন শ্রমিকদের নিয়ে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বরিশালের হিজলায় ব্রাকের আয়োজনে শস্য নিরাপত্তা বীমা প্রদান ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে র‍্যাবের অভিযানে দালালচক্রের ৮ সদস্য আটক বরিশালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঈদকে সামনে রেখে ভোলায় জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে জাল নোট চক্রের অপতৎপরতা রুখতে বিশেষ অভিযান চালিয়ে ভোলার দুলারহাট থানা এলাকা থেকে ১১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ এক পেশাদার জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ ইকবাল (৩৮)। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার দক্ষিণ মেহেরগঞ্জ এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে গত ১৫ মে রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই মাহমুদুল হাসান বাপ্পী। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ ইকবালকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ১০টি ও ৫০০ টাকা মূল্যমানের ৩টি কথিত জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ১১ হাজার ৫০০ টাকা। এছাড়া একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় দুলারহাট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১০/৪৫, তারিখ ১৬ মে ২০২৬।

ভোলা জেলা পুলিশ জানিয়েছে, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে জাল নোট, মাদক, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের চিরুনি অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ