1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঈদকে সামনে রেখে ভোলায় জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঈদকে সামনে রেখে ভোলায় জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে জাল নোট চক্রের অপতৎপরতা রুখতে বিশেষ অভিযান চালিয়ে ভোলার দুলারহাট থানা এলাকা থেকে ১১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ এক পেশাদার জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ ইকবাল (৩৮)। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার দক্ষিণ মেহেরগঞ্জ এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে গত ১৫ মে রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই মাহমুদুল হাসান বাপ্পী। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ ইকবালকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ১০টি ও ৫০০ টাকা মূল্যমানের ৩টি কথিত জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ১১ হাজার ৫০০ টাকা। এছাড়া একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় দুলারহাট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১০/৪৫, তারিখ ১৬ মে ২০২৬।

ভোলা জেলা পুলিশ জানিয়েছে, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে জাল নোট, মাদক, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের চিরুনি অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ