1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে র‍্যাবের অভিযানে দালালচক্রের ৮ সদস্য আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে র‍্যাবের অভিযানে দালালচক্রের ৮ সদস্য আটক বরিশালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত তিমিরকাঠি দারুস সা’আদ কারামাতিয়া খানকাহ শরীফের দোয়া-মাহফিল সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে র‍্যাবের অভিযানে দালালচক্রের ৮ সদস্য আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের মোট ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব-৮, বরিশাল।

র‍্যাব জানায়, মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুর ১২টার দিকে র‍্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতাল কেন্দ্রিক দালালি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
আটককৃতরা হলেন মো. রুবেল (২২), তাসনিম জাহান মিম (২৩), হাফিজা আক্তার, সুমি আক্তার (১৯), লাবনী আক্তার নাজমা (২৮), আইয়শা সিদ্দিকা (৩০), ছাবিনা (৩০) ও রুমান সরদার (১৭)।
র‍্যাব সূত্রে জানা গেছে, চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে ভালো চিকিৎসার আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া, দ্রুত ডাক্তার দেখানোর কথা বলে অবৈধভাবে টাকা আদায়, হাসপাতালের বেড পাইয়ে দেওয়ার নামে অর্থ গ্রহণ এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের বিভ্রান্ত করে নির্দিষ্ট ক্লিনিকে পাঠানোর অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও দালালচক্রের বিভ্রান্তিকর তথ্য ও ভুল চিকিৎসার কারণে সাধারণ রোগীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছিল বলে জানিয়েছে র‍্যাব।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। এছাড়া এক অপ্রাপ্তবয়স্ককে সতর্কতামূলক মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে।
র‍্যাব-৮ জানিয়েছে, হাসপাতালকেন্দ্রিক দালালচক্র, চোরাকারবারি ও যেকোনো ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ