1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম

  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম বলেছেন, দেশে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আজও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মানবিক মর্যাদা থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, জুলাই ঘোষণাপত্র ও গণভোটের রায় বাস্তবায়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠিত ও সচেতন ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আপ্রাণ প্রচেষ্টা চালানোর পাশাপাশি শ্রমিকবান্ধব সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শ্রমিক অধিকার নিশ্চিতকল্পে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার (৯ মে ) বিকাল ৪টায় বরিশাল নগরীর একটি মিলনায়তনে ফেডারেশনের কেন্দ্র ষোষিত সাংগঠনিক পক্ষ উপলক্ষ্যে সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশালে জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের বরিশাল জেলা উপদেষ্টা ড. এস.এম মাহফুজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, ট্রেড ইউনিয়ন সম্পাদক সৈয়দ আলী হোসেন লাভলু ও প্রকাশনা সম্পাদক মোঃ কামারুজ্জামন প্রমুখ।
এছাড়াও জেলা-উপজেলা নেতৃবৃন্দ সহ ফেডারেশনের বরিশাল জেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এদিন তিনি মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায় ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের অংশগ্রহনে আয়োজিত পৃথক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সকাল ৯টায় মেহেন্দিগঞ্জ উপজেলার একটি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ফেডারেশনের মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি নূরে রাব্বী নাঈম ও সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন, ফেডারেশনের বরিশাল জেলা উপদেষ্টা মাওলানা মাহমুদুন্নবী তালুকদার ও জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম।
বেলা ১১টায় হিজলা উপজেলার বাহেরচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান ও সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন, ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, হিজলা উপজেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক নুরুল অমিন ও উপজেলা উপদেষ্টা মাওলানা হারুন-অর-রশিদ।
কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক প্রতিনিধি ও ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ