1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৬ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী মোঃ নাসির ওরফে পিটার নাসির (৩০) কে বরিশালের গৌরনদী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। শুক্রবার (০৯ মে) বরিশালের গৌরনদী থানাধীন বাটাজোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-৮, বরিশাল ও র‍্যাব-৩, ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত নাসির ঢাকার খিলগাঁও থানার চাঁদার দাবিতে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।
র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত নাসিরের বিরুদ্ধে ০৭টি মাদক মামলা, ০৪টি দস্যুতা মামলা, ০৪টি ডাকাতি প্রস্তুতি মামলা, ০২টি হত্যা চেষ্টা মামলা এবং ০২টি চাঁদাবাজি মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ সাদিকুর রহমান আকন্দ (৪২) ঢাকার ইস্টার্ন হাউজিং ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, নাসিরসহ তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ০৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে খিলগাঁও থানাধীন নূরবাগ পানির পাম্পের সামনে তাকে হত্যার উদ্দেশ্যে তিন রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তারা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খিলগাঁও থানায় হত্যা চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।
র‍্যাব আরও জানায়, ঘটনার পর থেকে নাসির আত্মগোপনে চলে যায় এবং বারবার অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাসিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ