1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার ১৮ বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-৮, বরিশাল কর্তৃক গ্রেফতার হিজলায় ৫৫২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক  বরিশালে এখনো ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় হানিফ পরিবহনের ধাক্কায় দাদী ও শিশু নাতনী নিহত বাগেরহাটের মোল্লারহাটের মানবপাচার চক্রের মূল হোতা আল আমিন র‍্যাবের হাতে গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল নগরীর কাশীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান ও বিভিন্ন সবজির বীজ বিতরণ করেছে ব্র্যাক। বৃহস্পতিবার (৭ মে) বেলা ২টায় ব্র্যাকের কাশীপুর শাখা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় ২০০ জন কৃষকের মাঝে উন্নত মানের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. সাইফুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (দাবি) বিশ্বনাথ সাধক, আরসি লিড মোহাম্মদ শাহে আলম খান, শাখা ব্যবস্থাপক (দাবি) স্বপন কুমার মন্ডল, এক্সটেনশন অফিসার শম্ভুনাথ রক্ষিত ও বিশ্বজিৎ কুমার পাল, সহকারী শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক হোসেন, শাখা ব্যবস্থাপক (এসসিডিপি) মাহমুদুল হাসান এবং ডিএসএস মোহাম্মদ জাহিদুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, হাইব্রিড ধানের এই জাতটি স্বল্পমেয়াদি, রোগ সহনশীল এবং অধিক ফলনশীল। সঠিক নিয়মে বীজতলা তৈরি ও সার প্রয়োগ করলে কৃষকরা ভালো ফলন পেতে পারবেন। তারা আরও জানান, এ জাতের ধানের জীবনকাল মাত্র ১০৫ থেকে ১১০ দিন এবং প্রতি একরে ৭৫ থেকে ৮০ মন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ধান গাছের কান্ড শক্ত হওয়ায় এটি সহজে হেলে পড়ে না, ফলে প্রাকৃতিক দুর্যোগেও ক্ষয়ক্ষতির আশঙ্কা কম থাকে।

এসময় কৃষকদের মাঝে উন্নত মানের ধান ছাড়াও বেগুন, শসা, ঢেঁড়স, লাউ, ঝিঙা, করলা, পেঁপে, চালকুমড়া, বড়বটি, পুঁইশাক, ডাঁটা শাক ও মরিচের বীজ বিতরণ করা হয়।

বিনামূল্যে উন্নত মানের বীজ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, সঠিক পরিচর্যার মাধ্যমে ভালো ফলন নিশ্চিত করার চেষ্টা করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ