1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩২৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশালে নারী শিক্ষার্থী সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ মাইনুল ইসলাম হিমু (৩২) কে গ্রেফতার করেছে র‍্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। সাম্প্রতিক সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত আইনের আওতায় এনে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতেও কাজ করছে র‍্যাব।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের উজিরপুর থানাধীন ইছলাদী টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল। অভিযানে বরিশাল কোতয়ালী মডেল থানার বহুল আলোচিত সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হিমু ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত সানজিদা কবির আনিতা (২১) এর সঙ্গে অভিযুক্ত হিমুর প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে আনিতা বাসা থেকে বোনের বাসায় যাওয়ার কথা বলে বের হন। পরে তিনি আর বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে আত্মীয়-স্বজনের সহায়তায় খোঁজাখুঁজির একপর্যায়ে তারা জানতে পারেন, আনিতা অভিযুক্তের বাসায় মৃত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নগরীর বগুড়া রোড এলাকার রাফী মঞ্জিলের ষষ্ঠ তলার একটি কক্ষ থেকে আনিতার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যায় এবং বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ