1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৪৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস উপলক্ষে বরিশালে সাংবাদিকদের শ্রমের মর্যাদা, ন্যায্য বেতন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অধিকার আদায়ে করণীয় বিষয় নিয়ে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় বরিশাল প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা।
বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ শাহে আলম, সহ সভাপতি ও বাসস এর প্রতিনিধি এম মোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময়’র ব্যুরো চিফ আল মামুন, দপ্তর সম্পাদক ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ, সিনিয়র সদস্য আরিফ রহমান প্রমুখ।
সভায় বক্তারা সাংবাদিকদের অধিকার, ন্যায্য মজুরী প্রদান, আর্থিক ও চাকুরীর নিরাপত্তা বিধান সহ নানা বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য পারভেজ সরদার, আরিফ হোসেন, আমিনুল শাহীন, এম সাইফুল, আঃ রহমান, নাসির উদ্দিন, মাসুদ রানা, শফিকুল ইসলাম, একরামুল একরাম, সাকিব রেজা, রাজিব খান সহ অনেক সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ