1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জনগণ চাইলে বাকেরগঞ্জ পৌরবাসীর খেদমতে প্রস্তুত ফিরোজ আলম - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার (জিয়া) কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী বিএনপির ত্যাগী নির্যাতিত নেতা কাজী জাহাঙ্গীর উজিরপুরের শিকারপুর গ্রামে জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত। উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জনগণ চাইলে বাকেরগঞ্জ পৌরবাসীর খেদমতে প্রস্তুত ফিরোজ আলম

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৭১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ বছর যাবত নানান কার্যক্রমের মধ্য দিয়ে বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থাকছেন অধ্যাপক ফিরোজ আলম। পৌরসভার ৭নং ওয়ার্ডে তার বাসা। যদিও স্থায়ী নিবাস রয়েছে পাদ্রিশিবপুরে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস পেরিয়ে তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা শাখার আমির। দেউড়ি আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক ফিরোজ আলম। ইতিমধ্যে জামায়াতের পক্ষ থেকে তাকে বাকেরগঞ্জ পৌর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
তবে ফিরোজ আলম মনে করেন, শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়, আপামর সাধারণ মানুষ চাইলে তিনি পৌরবাসীর খেদমতে প্রস্তুত। কেননা একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে তিনি আর কোন দলের থাকেন না। সকল দল মতের মানুষের কল্যাণই হয় তার কাজ। সে হিসেবে সর্বস্তরের মানুষের সাথে দীর্ঘ বছর যাবত আত্মিক সম্পর্ক গড়েছেন ফিরোজ আলম।
তবে স্থানীয়রা বলছেন, জনসাধারণের মাঝে ফিরোজ আলমের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তার মত সৎ, দক্ষ ও সদালপী মানুষ যদি মেয়র পদপ্রার্থী হন তাহলে দলমত ধর্ম নির্বিশেষে সকলে তা সাদরে গ্রহণ করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ