1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ববিতে জরিপ: যৌক্তিক আন্দোলনে ৮২ শতাংশ শিক্ষার্থীই শিক্ষকদের পাশে পাননি - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ববিতে জরিপ: যৌক্তিক আন্দোলনে ৮২ শতাংশ শিক্ষার্থীই শিক্ষকদের পাশে পাননি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৯৪ 0 বার সংবাদি দেখেছে

অতশী তালুকদার ,ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অধিকাংশ শিক্ষার্থীই মনে করেন, তাদের বিভিন্ন যৌক্তিক আন্দোলনের সময় তারা শিক্ষকদের সহযোগিতা বা সমর্থন পাননি। সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘Linkers in Barishal University’ পেজে পরিচালিত এক জরিপে এই চিত্র উঠে এসেছে।

জরিপটিতে শিক্ষার্থীদের মতামত তিনটি ভাগে পরিলক্ষিত হয়েছে। শিক্ষকদের পাশে পাননি: ৮২% শিক্ষার্থী। শিক্ষকদের পাশে পেয়েছেন: ৪% এবং প্রতিক্রিয়াহীন: ১২% শিক্ষার্থী।

শেষ ২৪ ঘণ্টায় পরিচালিত এই উন্মুক্ত জরিপে মোট ২৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর তুলনায় এই অংশগ্রহণকারীর সংখ্যা নগন্য বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন বা সংকট নিরসনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার দাবি জানানো হলেও শিক্ষকরা তাতে কর্ণপাত করেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,”বিশ্ববিদ্যালয়ের মোট সুবিধার প্রায় ৮৫ শতাংশ ভোগ করছেন শিক্ষকরা, অথচ শিক্ষার্থীরা ৫ শতাংশ সুবিধাও ঠিকমতো পাচ্ছে না। যখন শিক্ষার্থীরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আন্দোলন করলো, তখন শিক্ষকদের খুঁজে পাওয়া যায়নি। তারা কেবল নিজেদের বেতন, প্রোমোশন আর অ্যালাউন্স নিয়েই ব্যস্ত। বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।

তিনি আরো বলেন, শিক্ষকরা ব্যক্তিস্বার্থ ও নিজেদের সুযোগ-সুবিধার দিকে বেশি মনোযোগী হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বারবার উপেক্ষিত থেকে যাচ্ছে।##

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ