1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভোজ্য তেল ও জ্বালানি তেল মজুতের অভিযোগে দুই প্রতিষ্ঠানে জরিমানা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভোজ্য তেল ও জ্বালানি তেল মজুতের অভিযোগে দুই প্রতিষ্ঠানে জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে র‍্যাব-৮ এর উদ্যোগে যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্য তেল ও জ্বালানি তেল মজুতের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, মজুতদারি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণে ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে র‍্যাব।
এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে র‍্যাব-৮, বরিশাল, পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর যৌথভাবে অভিযান পরিচালনা করে। পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার চরখালি বাজার এলাকা এবং মাদারীপুর জেলার ডাসার থানার উত্তর ধুয়াসার এলাকায় পৃথক দুই অভিযানে অবৈধভাবে ৩৭ হাজার লিটার ভোজ্য তেল এবং ৩ হাজার লিটার জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র‍্যাব জানায়, বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ