1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ভোজ্য তেল মজুদে র‍্যাবের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ভোজ্য তেল মজুদে র‍্যাবের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৭০ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশালে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে র‍্যাব-৮ এর উদ্যোগে যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বানারীপাড়া থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
র‍্যাব-৮, সদর বরিশাল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদ এবং প্রয়োজনীয় ব্যবসায়িক লাইসেন্স না থাকার অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে দোষী সাব্যস্ত করা হয়।
এ সময় মোট ১০ হাজার ৭৬০ লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সন্ত্রাস, চাঁদাবাজি, মজুতদারি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। বাজারে অস্থিতিশীলতা রোধে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এছাড়া, অবৈধ মজুতদার ও বাজারে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে র‍্যাব-৮ তাদের অবস্থান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ